মিটফোর্ডে সোহাগ হত্যা, জামিন পেলো প্রধান আসামি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মিটফোর্ডে সোহাগ হত্যা, জামিন পেলো প্রধান আসামি
ভাঙারি ব্যবসায়ী সোহাগ

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় ঘটনায় করা মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৮ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। তবে বৃহস্পতিবার (১ অক্টোবর) এ জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

গত বছরের ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইটপাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পূর্বপরিচয়ের সূত্র ধরে পুরান ঢাকার কয়েক যুবক সোহাগকে বুধবার দুপুরে ডেকে নেয়। সন্ধ্যায় তাকে হত্যা করা হয়। সোহাগ পুরোনো তামার তার ও অ্যালুমিনিয়াম শিটসহ ভাঙারি জিনিসের ব্যবসা করতেন।

পারিবারিক সূত্র জানায়, সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়ে।

/এসবি/