প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরি: কারাগারে ক্রেতা মাহাবুব

নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তামার তার চুরির ঘটনায় করা মামলায় চোরাই তারের ক্রেতা মাহাবুব হাসানকে (৩৪) কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশ দেন।
চোরাই তারের ক্রেতা হিসেবে গ্রেপ্তারকৃত মাহাবুব হাসানকে এদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ৫ জুন মামলায় গ্রেপ্তার রঞ্জন চন্দ্র (২৬) ও রিজাকুল ইসলামের (৩২) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত। রিমান্ড শেষে বর্তমানে তারা কারাগারে আটক রয়েছেন।
্রধানমন্ত্রীর কার্যালয়েরপ্রসঙ্গত, গত ২২ মে সকাল ১০টা থেকে ১ জুন সকাল ১০টার মধ্যে যেকোনো সময় বাংলাদেশ সচিবালয়ের পুরোনো ভবন ১, ২ ও ৩-এর ছাদ থেকে বিটিসিএলের তামার তার চুরি হয়। চুরি হওয়া সরকারি কেবলের দৈর্ঘ্য প্রায় ১১০ মিটার এবং এর বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার টাকা।
পরবর্তীতে তার চুরির ঘটনায় গত ৪ জুন রাজধানীর শাহবাগ থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ বাদি হয়ে একটি মামলা করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২