‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য বাংলাদেশের কাছে নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদে সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, বিচার প্রক্রিয়ায় শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত। ইতোমধ্যে তাকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের আবেদন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন, তা স্পষ্টভাবে জানে না বাংলাদেশ। ফলে ভারতীয় আদালতের অনুমতি সংক্রান্ত বিষয়টি কী অর্থে বলা হয়েছে, সেটিও পরিষ্কার নয়।
আমিনুল ইসলাম বলেন, ভারতের মেঘালয়ে সালাহউদ্দিন আহমেদের অবস্থান এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার সঙ্গে শেখ হাসিনার বিষয়টির কোনো সম্পর্ক নেই। ২০১৫ সালে সালাহউদ্দিন আহমেদকে অপহরণ করে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। পরে ভারতের শিলংয়ে তাকে পাওয়া যায় এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় খালাস পান তিনি। পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন তিনি।

ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার, এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা