১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

জামায়াতপন্থী সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম।
এর আগে, গতকাল সোমবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন এই আইন কর্মকর্তারা।
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা হলেন– ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
সহকারী অ্যাটর্নি জেনারেলরা হলেন– ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
নিয়ম অনুযায়ী, এসব পদত্যাগপত্র জেনারেলের কার্যালয় হয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর আইন মন্ত্রণালয় থেকে পত্রগুলো রাষ্ট্রপতির দফতরে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পরই তাদের নিয়োগ আনুষ্ঠানিকভাবে বাতিল হবে।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী বলেন, সরকার কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করার প্রতিবাদে আমরা পদত্যাগ করেছি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকারসহ ৪ কর্মকর্তার নিয়োগ বাতিল