রিহ্যাব প্রেসিডেন্ট পদে ড. আলী আফজাল পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রেসিডেন্ট পদ শূন্য ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে রিহ্যাব প্রেসিডেন্ট পদে ড. আলী আফজালের দায়িত্ব আপাতত বহাল থাকছে।
ড. আলী আফজালের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে ইতোপূর্বে ড. আলী আফজালের দাখিল করা আপিল ও স্থগিতাদেশের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
ফলে গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা রিহ্যাব প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণার সিদ্ধান্তের কার্যকারিতা আপাতত স্থগিত হলো। আদালতের এ আদেশের ফলে ড. আলী আফজালের রিহ্যাব প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আইনগত অবস্থান বহাল রয়েছে।