জামিন নামঞ্জুর, এমপি গাজী নজরুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ড শেষে এদিন গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। একপর্যায়ে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে গাজী নজরুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) একই আদালতের বিচারক রিপন হোসেন শেরেবাংলা নগর থানায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলামকে দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে দিয়েছিলেন। এর আগে ২১ সেপ্টেম্বর এ মামলায় গাজী নজরুল ইসলামের ৪ দিনের এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে হেফাজতে নেয় পুলিশ। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এই দুইজনসহ নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দলীয়ভাবে তদন্ত করা হয়। তদন্তে ‘নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণ হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মামা কারাগারে