নির্বাচনী কর্মকর্তারা কেউ আওয়ামী লীগের দোসর নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নির্বাচনের কাজে জড়িতরা সবাই ভালো ও সৎ অফিসার। তারা আওয়ামী লীগের দোসর নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে সিলেট নগরের পিটিআই মিলনায়তনে মতবিনিময় সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, নির্বাচনের সঙ্গে যারা জড়িত, এখানে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই নির্বাচনের জন্য প্রস্তুত। সবাই খুব ভালো ও সৎ অফিসার।
সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো। আমাদের যে প্রত্যাশা ছিল, তার চেয়েও অনেক ভালো। সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেন্টারে সিসি ক্যামেরা থাকবে, বডি ক্যামেরা থাকবে। ড্রোন ও ডগ স্কোয়াডও থাকবে, যদিও ড্রোন সব কেন্দ্রে থাকবে না। এবারের নির্বাচন ঘিরে অন্য যেকোনো সময়ের চেয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন নবী, সিলেট মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা প্রমুখ।