ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবি

সিলেট সংবাদদাতা

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাকে বর্তমান কর্মস্থলেই বহাল রাখার দাবি পূরণ না হলে আগামীতে সিলেটে হরতালের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
রবিবার (২১ জুন) বিকালে সিলেট কোর্ট পয়েন্টে এই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে, এদিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে সংযুক্ত করা হয়।
মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একজন জনবান্ধব, সৎ ও কর্মঠ জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তাকে হঠাৎ করে প্রত্যাহারের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিক সমস্যা সমাধান, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে সাহসী ভূমিকা পালন করেছেন।
বক্তারা অভিযোগ করে আরও বলেন, ডিসি সারওয়ার আলম শহরের ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছেন। বিশেষ করে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করায় একটি দুর্নীতিবাজ ও সুবিধাভোগী চক্র তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বছরের পর বছর যারা অনিয়মের মাধ্যমে স্বার্থ হাসিল করেছে, তাদের ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ এই বদলির আদেশ।
এসময় অবিলম্বে ডিসি মো. সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিল করে তাকে বর্তমান কর্মস্থলেই বহাল রাখতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। অন্যথায় গণসমাবেশ ও হরতালের মতো কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

সিলেটের ডিসি প্রত্যাহার