শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২

রাজশাহী সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর সময় বিস্ফোরণ, নিহত ২
ককটেল বানানোর সময় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাড়ি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘ককটেল বানানোর সময়’ বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চরবাগডাঙ্গা ইউপির ফাটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, স্থানীয় কালামের বাড়িতে ওই বিস্ফোরণ ঘটে। এতে ওই বাড়ির ইটের দেয়াল ধসে গেছে, উড়ে গেছে টিনের চাল।

ঘটনাস্থল থেকে সদর থানার ওসি নূরে আলম বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি। তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

/এফসি/