শিরোনাম

ব্যালট পেপার ষড়যন্ত্র জনগণকে নিয়ে রুখে দিতে হবে: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি
ব্যালট পেপার ষড়যন্ত্র জনগণকে নিয়ে রুখে দিতে হবে: খায়রুল কবির
নির্বাচনী উঠান বৈঠকে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। ছবি: সিটিজেন জার্নাল

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, যারা দীর্ঘ ১৭ বছর স্বাধীনতা-গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদের ভোট চাওয়ার অধিকার বেশি। ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা ব্যালট পেপার ও সীল তৈরি করছে, ব্যালট পেপার ষড়যন্ত্র জনগণকে নিয়ে রুখে দিতে হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর দক্ষিণ কান্দাপাড়ায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এসময় স্থানীয় এলাকাবাসী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খায়রুল কবির খোকন বলেন, আগামী নির্বাচনের ওপর নির্ভর করবে দেশ, জাতি ও গণতন্ত্র। যারা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা করেছে আজকে তাদের অস্তিত্ব নেই।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধ ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিশ্বাস করে না তারা মানুষকে বিভ্রান্ত করছে। তারা যদি সুযোগ পায়, তাহলে দেশের অবস্থা কী হবে বুঝতে হবে।

ধানের শীষের প্রার্থী বলেন, যদি জনগণের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চায়, জনগণকে সঙ্গে নিয়েই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। স্বাধীনতা বিরোধী চক্র মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে না, তারা এখনো বাংলাদেশকে স্বীকার করে না।

/এসআর/