শিরোনাম

স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি
স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দিন: খায়রুল কবির
নরসিংদী সদরের শিববাগ মন্দিরে উঠান বৈঠকে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন। ছবি: সিটিজেন জার্নাল

বিএনপির যুগ্ম-মহাসচিব ও নরসিংদী সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। এদেশে জন্মগ্রহণ করা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি। দেশটা সবার, এখানে কোনো বৈষম্য নাই। বিএনপির কাছে সবাই আমরা নিরাপদ।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নরসিংদী পৌর এলাকার শিববাগ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, নির্বাচন বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। স্বাধীনতার বিরোধী চক্র আজ বলছে, আপনার এই দল দেখেছেন, ওই দল দেখেছেন, একটি বার আমাদের দেখেন। যারা এই কথা বলছে, এই দেশের জনগণ তাদের মুক্তিযুদ্ধের সময় দেখে ফেলেছে। তাই স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করতে হলে আগামী নির্বাচনে ধানের শীষকে আপনাদের ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে।

/এসআর/