কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রাণ গেলো সাবেক ছাত্রদল নেতার

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ছাত্রদলের সাবেক এক নেতা। শনিবার (৪ জুলাই) রাত পৌনে ৯টার দিকের এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত মাসিকুর রহমান লিটন ভূঁইয়া বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বেলাবতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে নরসিংদীর বাসায় ফিরছিলেন লিটন। পথে নোয়াদিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন।
মনোহরদী থানার ওসি মো. জাহাঙ্গীর বাদশা বলেন, স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।