শিরোনাম

টিকটক করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
টিকটক করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
পুকুর। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদীতে টিকটক করার সময় পা পিছলে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের কান্দাপাড়া ফজুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোসা. মেঘলা আক্তার ফজুরকান্দি এলাকার বাসিন্দা শাহ আলম মোল্লার কন্যা। সে পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, ফজুরকান্দি এলাকার বালুর পুকুর পারে টিকটক করতে যায় মেঘলাসহ তার তিন বান্ধবী। এ সময় অসাবধানতাবসত পা পিছলে পুকুরে পরে যায়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা খোঁজাখুজি করেও সন্ধান না পাওয়ায় জরুরি সেবা নম্বর ৯৯৯ কল করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ইনচার্জ) মো. রায়হান বলেন, জরুরি সেবা নম্বর থেকে কল পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায় ফায়ার সার্ভিস। প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল। পরে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসআর/