শিরোনাম

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের

মনোহরদী ও বেলাবো  (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের
নিহত জিমেল

নরসিংদীর মনোহরদীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাসের রেলিংয়ে ধাক্কা লেগে জিমেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের হেতেমদী আন্ডারপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিমেল উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিমেল দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হেতিমদী আন্ডারপাস অতিক্রম করছিলেন। এ সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা লেগে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/