শিরোনাম

মনোহরদীর ২ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন

মনোহরদী ও বেলাবো  (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদীর ২ শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন
উদ্বোধন অনুষ্ঠানে দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইনসহ অন্যরা। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

শিক্ষার্থীদের মধ্যে ন্যায়চর্চা ও নৈতিকতা বিকাশের লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলায় দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হয়েছে ‘সততা স্টোর’। মঙ্গলবার (২৮ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে উপজেলার কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয় এবং লেবুতলা উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে সততা স্টোর উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হুসাইন।

উদ্বোধনকালে তিনি বলেন, সততা স্টোরের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মনির্ভরশীলতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হবে। ভবিষ্যতে সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে দুদকের উপ সহকারী পরিচালক সাগর কুমার সাহা, মনোহরদী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও চালাকচর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, সদস্য মোসাদ্দেকুর রহমান খান, লেবুতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলাম, কৃষ্ণপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, চন্দনবাড়ী সেকান্দর আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উক্ত বিদ্যালয়ের সততা স্টোর পরিদর্শন করা হয়।

/এফআর/