পুরস্কারের সঙ্গে ভোটের টাকা, দেড় লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়ায় একটি স্কুলে ভোটের প্রচারণা ও অর্থ বিতরণের দায়ে এ জরিমানা করা হয়।
এর আগে, দেলপাড়ায় লিটল জিনিয়াস স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি হাজির হন। এসময় নিজের পকেট থেকে ২ হাজার টাকা করে তুলে দেন পুরস্কারপ্রাপ্তদের হাতে।
একই সময় স্কুলের মাইকে খেজুর গাছ প্রতীকে ভোটও চাওয়া হয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় আয়োজক ও প্রার্থীর প্রতিনিধিরা দোষ স্বীকার করেন। সংসদ নির্বাচনে প্রার্থীর আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
আসাদুজ্জামান বলেন, নির্বাচনে প্রার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ভোট চাইতে পারবেন না। কিন্তু মনির হোসেন কাসেমী স্কুলে গিয়ে ভোট চেয়েছেন। পুরস্কারের সঙ্গে টাকা তুলে দেওয়ার সময়ও ভোট প্রার্থনা করেছেন। এসব দায়ে তাকে জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে বিএনপি জোট সমর্থিত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর সঙ্গে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।