নারায়ণগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ১২ কর্মী আটক

নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১২ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
আটকরা হলেন- জেলার রূপগঞ্জ উপজেলার মো. সোহাগ, আনিস সরকার, তন্ময়, ওয়ালিদ, মাহফুজ আলম, ইমতিয়াজ আহমেদ ইমন, ঢাকার ডেমরা থানার মো. সাব্বির হোসেন, আবিদ, মো আবির হোসেন, তাওহিদ ইসলাম , মো. রিয়াদ এবং মো. সোহেল।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক তাসরিফ আল নোমানের নেতৃত্ব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের সবার হাতে দলীয় ব্যানার ফেস্টুন ছিল। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ দেখে মিছিলের নেতৃত্বদাতা তাসরিফ আল নোমানসহ অধিকাংশ নেতাকর্মী মোটরসাইকেলে চড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করে পুলিশ।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আটকরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী। তাদের বেশ কয়েকজনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আজকের ঘটনায় আটক ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।