শিরোনাম

ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা আটক

জামালপুর সংবাদদাতা
ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা আটক

জামালপুরের বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের তিন নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে ধানুয়া কামালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটকরা হলেন- ধানুয়া কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া, ওয়ার্ড সাধারণ সম্পাদক নুর আলম ও সাংগঠনিক সম্পাদক তারনিজ মিয়া।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

/এসআর/