শিরোনাম

সেই স-মিল অপসারণের নির্দেশ

জামালপুর সংবাদদাতা
জামালপুর সংবাদদাতা
সেই স-মিল অপসারণের নির্দেশ
মালিক পাকলা মিয়াকে স-মিলটি সরানোর নির্দেশ দেন বকশীগঞ্জের ডুমুরতলা বিটের ফরেস্টার রকিবুল হাসান

জামালপুরের বকশীগঞ্জে আইন অমান্য করে স্কুলের পাশে বসানো স-মিলটি অপসারণের নির্দেশ দিয়েছে বন বিভাগ। ডুমুরতলা বিটের ফরেস্টার রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২৬ জুন সিজেডএন টোয়েন্টিফোর ডটকমে ‘বাধা উপেক্ষা করে স্কুলের পাশে স-মিল’ শিরোনামে একটি স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে। কর্তৃপক্ষের নির্দেশে ডুমুরতলা বিটের ফরেস্টার রকিবুল হাসান বুধবার (১ জুলাই) সরজমিনে তদন্ত করে প্রতিষ্ঠানটির মালিক পাকলা মিয়াকে তা অপসারণের নির্দেশ দেন। আগামী ১০ দিনের মধ্যে তাকে স-মিলটি অপসারণ করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় দেন।

বকশীগঞ্জের ডুমুরতলা বিটের ফরেস্টার রকিবুল হাসান বলেন, মিলটি স্থানান্তর করার জন্য মিল মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে। মিল মালিক ১০ দিনের সময় নিয়েছেন। এর মধ্যে স্থানান্তর না হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, করাত কল প্রতিষ্ঠার আইন অমান্য করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা শহরের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পাশের জমিতে পাকলা মিয়া নামে এক ব্যক্তি স-মিল স্থাপন করে। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলার পরও মালিক তা সরিয়ে নেয়নি।

/এসআর/