মৌলভীবাজারে এনসিপির দু’গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ৫

মৌলবীবাজার সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে কুলাউড়া শহরের উত্তর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় এনসিপি নেতা তামিম বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন। পরে এনসিপি নেতা এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দলীয় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বাগ্বিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে জহিরুল হক মুন্না জানান, এনসিপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা করা হয়েছে। এ ঘটনায় এনসিপি নেতা এহসান জাকারিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।