তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

বান্দরবান সংবাদদাতা
বান্দরবান সংবাদদাতা
তিন্দু সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা
বান্দরবানের তিন্দু সড়ক

বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটির সংস্কারকাজ শেষ না হওয়ায় পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল ফয়সালের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ। এ কারণে সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, তিন্দু বাজারের সংযোগ সড়কটির মেরামতকাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। সংস্কারকাজ চলমান রয়েছে। সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় পর্যটকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। পর্যটকরা আলীকদম হয়ে থানচির তিন্দু এলাকায় আসায় তাদের বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে আগাম তথ্য থাকে না। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে সঠিক তথ্য সংগ্রহ করতে সমস্যায় পড়তে হয়।

এর আগে, গত ৫ অক্টোবর বিকেলে আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার পয়েন্টে তিন্দু সড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় দুই পর্যটক নিহত ও পাঁচজন আহত হন।

/এসবি/