পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙে গেলো সেতু

পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙে গেলো সেতু
ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পাথরবোঝাই একটি ট্রাকের চাপে আঞ্চলিক সড়কের একটি সেতু ভেঙে গেছে। এর ফলে ওই এলাকার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলার জোড়াপোল বাজার এলাকায় কাঁঠালিয়া-কৈখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝুঁকিপূর্ণ সেতুটি অতিরিক্ত ওজনের চাপ নিতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে। নিয়মিত ভারী যান চলাচলের কারণে এর কাঠামো দুর্বল হয়ে পড়েছিল। এলাকাবাসী বারবার কর্তৃপক্ষকে জানালেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নব্বইয়ের দশকে নির্মিত সড়ক ও জনপদ বিভাগের মালিকানাধীন সেতুটি দীর্ঘদিন নাজুক অবস্থায় ছিল। পার্শ্ববর্তী এলাকায় নির্মাণাধীন তিনটি সেতুর জন্য পাথরবোঝাই ট্রাকটি সকালে ঝুঁকিপূর্ণ এ সেতুতে উঠলে এ দুর্ঘটনা ঘটে।
ঝালকাঠি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে একটি অস্থায়ী বেইলি সেতু তৈরি করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখা হবে। এ ঘটনায় ট্রাক মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।