শিরোনাম

চার শিশুর মৃত্যুর শোক না কাটতেই আরও ২ শিশুর মৃত্যু

নরসিংদী  সংবাদদাতা
নরসিংদী সংবাদদাতা
চার শিশুর মৃত্যুর শোক না কাটতেই আরও ২ শিশুর মৃত্যু
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নরসিংদীর রায়পুরা উপজেলায় চার শিশুর মৃত্যুর শোক না কাটতেই আবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার চরাঞ্চল শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচরে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো– ভেলুয়ারচর এলাকার নুরুজ্জামানের মেয়ে জান্নাতি আক্তার ও সাদ্দাম মিয়ার মেয়ে নিপা আক্তার।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জান্নাতি ও নিপা মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন নদী থেকে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের চিকিৎসক।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক শীলা আক্তার বলেন, বেলা পৌনে একটার দিকে দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই হৃৎস্পন্দন পাওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে জানিয়ে ওসি মজিবুর রহমান বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

/এসআর/