জুলাই গণহত্যার বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণহত্যার বিচার দাবি ছাত্রদলের
ঢাবি সংবাদদাতা

জুলাই গণহত্যার বিচার দাবি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদলের একাংশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল সোয়া ৫টায় ঢাবি ছাত্রদল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মো. নাছির উদ্দিন শাওন বলেন, ‘গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি সরকার ২০০-এর অধিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর থেকে পলাতক খুনি হাসিনার বাহিনীসহ একটি কুচক্রী মহল সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ইস্যু না পেয়ে তারা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।’
তিনি সতর্ক করে আরও বলেন, ‘ফ্যাসিস্ট ও খুনি হাসিনার বাহিনী ভারতে বসে বাংলাদেশে ফেরার হুংকার দিচ্ছে। কিন্তু আমাদের শহীদ ভাইদের রক্তের দাগ এখনো শুকায়নি। আমরা বেঁচে থাকতে এই গণহত্যাকারীদের বাংলাদেশে আর কখনো পুনর্বাসন করতে দেওয়া হবে না।’
বিশ্বব্যাপী বিদ্যমান সংকট ও দেশীয় চক্রান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদল যতদিন থাকবে, সরকারের অগ্রগতি ও উন্নয়নমূলক কার্যক্রমে পাশে থাকব। কোনো অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তা প্রতিহত করা হবে।’
সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা ‘দিল্লি নয় পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ এবং ‘বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই’ বলে বিভিন্ন স্লোগান দেন। আগামী দিনে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহায়তা এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ধৈর্য ধরে সজাগ থাকার আহ্বান জানান তিনি।