১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

চট্টগ্রাম সংবাদদাতা

আগামী ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের সময় তিনি এই আহ্বান জানান।
এ সংক্রান্ত ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সরওয়ার জামাল নিজামকে বলতে শোনা যায়, চাতুরী আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা। এখানকার ব্যবসা-বাণিজ্য ও মানুষের আয়ের ওপর পুরো এলাকার অর্থনৈতিক গতিশীলতা নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাবো, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাত জোড় করে বলছি এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না।’
বিএনপির গায়ে কালিমা লেপনের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে জানতে সরওয়ার জামাল নিজামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।