ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবলীগের মিছিল, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাইয়ে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে একটি মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে। মিছিলটির ব্যানারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নাম দেখা গেছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময়, অংশগ্রহণকারীদের পরিচয় ও মিছিলের প্রকৃত পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ছড়িয়ে পড়া ভিডিওটি পর্যালোচনা করে জানা যায়, মিরসরাই উপজেলার নিজামপুর কলেজসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যানার হাতে যুবলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল করে।
ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, মিছিলটি আগে অনুষ্ঠিত হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, বাইরে থেকে এসে কেউ ফটোসেশন করে চলে গেছে। মিছিলে অংশগ্রহণকারীদের পরিচয় যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।