অবৈধ অস্ত্র নির্মূলে সমন্বিতভাবে কাজ করবে প্রশাসন: পানি সম্পদমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘মাদক ও অবৈধ অস্ত্র নির্মূল করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
চট্টগ্রাম সার্কিট হাউজে বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় কথা বলছেন তিনি। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী ব্যবসায়িক ও অর্থনৈতিক অঞ্চল। দেশের গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নগরীর মানুষের স্বাভাবিক জীবনযাপন ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।’
পানি সম্পদমন্ত্রী বলেন, ‘জনস্বার্থ ও জনগণের প্রয়োজন বিবেচনায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জেলার কোথায় অবৈধ অস্ত্র রয়েছে, কোথায় মাদকের বিস্তার রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন কোন জায়গায় তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন– এসব বিষয়ে সভায় প্রশাসন ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
পানি সম্পদমন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাসীরা যে অবস্থানেই থাকুক, তাদের আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উন্নয়নকাজ সমন্বিতভাবে এগিয়ে নেওয়া হবে।’