শিরোনাম

গ্যাস সংকটে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি ঘোষণা

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
গ্যাস সংকটে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি ঘোষণা
কারখানা

গ্যাস সংকটে চট্টগ্রাম ইপিজেডে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) প্যাসিফিক জিন্স গ্রুপের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে কারখানার সুইং, ওয়াশিংসহ সব বিভাগের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমতাবস্থায় কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা অসম্ভব বিধায় ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানার উৎপাদনসহ অন্য সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

সংশ্লিষ্ট মানব সম্পদ ও প্রশাসন বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ প্রসঙ্গে চট্টগ্রাম ইপিজেডে দায়িত্বরত নির্বাহী পরিচালক মহিউদ্দিন বিন মেজবাহ গণমাধ্যমকে বলেন, কয়েকদিনের গ্যাস সংকটে কাজের স্বাভাবিক প্রক্রিয়ার কিছুটা ব্যাঘাত ঘটেছে। এ কারণে হয়তো ছুটি ঘোষণা করেছে। ইপিজেডের সব কারখানা যেন সমানভাবে গ্যাস-বিদ্যুৎ সুবিধা পায় তার জন্য আমরা কাজ করছি।

/এসআর/