শিরোনাম

সিএমপির ৫ থানায় নতুন ওসি

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
সিএমপির ৫ থানায় নতুন ওসি
প্রতীকী ছবি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আট কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে পাঁচ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হলো।

অফিস আদেশ অনুযায়ী, সিএমপির কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া, নগরীর ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খাঁনকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। আর খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজ্জামেল হককে খুলশী থানার ওসির দায়িত্বে পদায়ন করা হয়েছে।

একই আদেশে, সিএমপির চকবাজার থানার ওসি বাবুল আজাদকে সিএমপি ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। চাঁদগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি এবং ডিবি দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে চাঁদগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

/এফআর/