চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আ.লীগের পাঁচ নেত্রীসহ আটক ১৫

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার একটি বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নারী নেত্রীসহ ১৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় ওয়াপদা কলোনি সংলগ্ন একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটকদের মধ্যে আছেন– কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, চট্টগ্রামের হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, মহানগর আওয়ামী লীগের বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য সুজলা অন্তরা এবং বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।

এছাড়া, সঞ্জয় কান্তি নাথ, এসএম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, ১৫ আগস্ট উপলক্ষে মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় আলোচনা করতে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়েছেন– এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ নেতাকর্মীকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, আটকদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে