টোলারবাগ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ২০: ২৬

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুরের টোলারবাগ খাল (মিরপুর মাজার রোড হতে গাবতলী মেইন রোড পর্যন্ত) খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সোমবার (২০ এপ্রিল) মিরপুরে আয়োজিত অনুষ্ঠানে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
প্রশাসক বলেন, একটি বাসযোগ্য শহর উপহার দেওয়াই ডিএনসিসির প্রথম অঙ্গীকার। জনগণের করের টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করে প্রয়োজনীয় খাতে ব্যয় করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ আমাদের সঠিকভাবে তদারকি করতে হবে যাতে মানহীন কাজ করে বিল নেওয়ার সুযোগ না থাকে। সব কাজ টেন্ডারে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।
তিনি বলেন, সব নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএনসিসি কাজ করছে এবং এই কার্যক্রম কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না।
শফিকুল ইসলাম বলেন, ময়লা ও বদ্ধ পানিতে মশার প্রজনন হয়। যেখানে-সেখানে ময়লা না ফেলে নিদিষ্ট স্থানে ময়লা ফেললে মশা থেকে পরিত্রান পাওয়া সম্ভব। এজন্য সকলের সহায়তা জরুরি।
তিনি বলেন, আসন্ন কোরবানির ঈদ উপলক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঈদের দিন ৬ ঘণ্টার মধ্যে ঢাকা শহর পরিষ্কার করা হবে এবং টানা ৭২ ঘণ্টা এ কার্যক্রম চলবে।
অঞ্চল ৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দীনের সভাপতিত্বে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসবি/