শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা
সিটিজেন ডেস্ক

শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০২: ১১

রাজধানীর শাহবাগে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা দিয়েছে একদল দুর্বৃত্ত। ছবি: সংগৃহীত
রাজধানীর শাহবাগে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জুতার মালা ঝুলিয়ে অবমাননার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে ব্যস্ততম এই এলাকায় একদল দুর্বৃত্ত এ ঘটনা ঘটায়। পরে স্থানীয় জনতা এগিয়ে এসে স্মৃতিস্তম্ভ থেকে জুতার মালাগুলো সরিয়ে ফেলেন।
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অনেকেই এটিকে শহীদদের স্মৃতির প্রতি চরম অসম্মান বলে মন্তব্য করেন।
স্থানীয়দের অভিযোগ, শাহবাগ এলাকায় সার্বক্ষণিক বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও এমন ন্যাক্কারজনক ঘটনার সময় কাউকে কার্যকর ভূমিকা পালন করতে দেখা যায়নি। এ নিয়ে দায়িত্বে থাকা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যারা জুলাই আন্দোলনের অর্জন ও চেতনাকে অস্বীকার করে, তারাই পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। তারা দ্রুত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের দাবি জানান।
এদিকে ঘটনার পর স্থানীয় সাধারণ মানুষ নিজেরাই স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হয়ে অবমাননাকর মালাগুলো সরিয়ে ফেলেন এবং পুরো এলাকা পরিষ্কার করেন। এ সময় উপস্থিত অনেকেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে স্মৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান।

/এমআর/