আহত কর্মীর চিকিৎসার দায়িত্ব নিলো সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ছুটির দিনে নগরবাসীকে জরুরি নাগরিক সেবা দিতে গিয়ে আহত হওয়া বৈদ্যুতিক লাইনম্যানের চিকিৎসার যাবতীয় দায়ভার সিটি কর্পোরেশন বহন করবে।
রবিবার (২২ মার্চ) বিকেলে ধানমন্ডিস্থ পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের এইচডিও ইউনিটে চিকিৎসাধীন ডিএসসিসির বৈদ্যুতিক লাইন ম্যান সালাউদ্দিন আহমেদকে (৩৮) দেখতে গিয়ে তিনি এ কথা বলেন তিনি।
ঈদের আগের দিন (২০ মার্চ) ৩৬ নং ওয়ার্ডে পেশাগত দায়িত্ব পালনকালে জনাব সালাউদ্দিন বৈদ্যুতিক পোল থেকে সরাসরি নিচে পড়ে গেলে মাথা এবং হাতে মারাত্মক আঘাত পান।
পরিদর্শনকালে প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আহত সালাউদ্দিনের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সরাসরি নির্দেশ দিয়েছেন এই কর্মীর চিকিৎসার জন্য যা যা প্রয়োজন তা করতে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। বর্তমানে তাঁর অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।’
কর্মীদের পেশাগত নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘বিপজ্জনক কাজে হেলমেট, হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের বিষয়ে কোনো শিথিলতা সহ্য করা হবে না। নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে কেন ত্রুটি ছিল বা তাকে তা সরবরাহ করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হবে।’
বর্ষা মৌসুম ও ঝড়-বৃষ্টির আগে নগরের বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসসিসি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে জানান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।