শিরোনাম

রাজধানীর বাইকারদের সুখবর দিলো সরকার

সিটিজেন ডেস্ক
রাজধানীর বাইকারদের সুখবর দিলো সরকার

রাজধানীর মোটরসাইকেল চালকদের জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে পরীক্ষামূলক ফুয়েল পাস কার্যক্রমের পরিধি বাড়িয়েছে সরকার। নতুন করে ঢাকার আরও ১৮টি ফিলিং স্টেশনে এই সেবা সম্প্রসারণ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, এ উদ্যোগের ফলে পাম্পগুলোতে দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহে শৃঙ্খলা বজায় থাকবে।

নতুন করে এ কার্যক্রমের আওতায় আসা স্টেশনগুলোর মধ্যে রয়েছে- শ্যামলীর করিম অ্যান্ড সন্স, মিরপুর-১ এর ইস্টার্ন এন্টারপ্রাইজ, উত্তরার গাজীপুর ট্রেডার্স, তেজগাঁও শিল্প এলাকার মেসার্স সাত্তার অ্যান্ড কোম্পানি, মিরপুর-১০ এর রহমান ফিলিং স্টেশন, তেজগাঁওয়ের করিম অ্যান্ড ব্রাদার্স, মহাখালীর রশিদ ফিলিং স্টেশন, বিআরবি ফিলিং স্টেশন, বাড্ডার সেবা ফিলিং স্টেশন, মিরপুরের হামিদ ফিলিং স্টেশন এবং কাজীপাড়ার সুমাইয়া ফিলিং স্টেশন।

এর আগে গত ১৩ এপ্রিল রাজধানীর নির্দিষ্ট ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য ফুয়েল পাস ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ের সেই তালিকায় ছিল তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেটের সোনার বাংলা, তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভান। সরকারের এই ডিজিটাল পদক্ষেপের ফলে চালকরা এখন আরও নির্বিঘ্নে জ্বালানি সংগ্রহ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

/এমএকে/