আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েনের অনুরোধ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

বিশেষ প্রতিনিধি

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েনের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সম্প্রতি ছয় নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১১ জুন) হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষ এ পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা। মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতক শিশু মৃত্যুবরণ করে। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে হাসপাতালটিতে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।
এমতাবস্থায়, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং হাসপাতালের সার্বিক নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বৃহস্পতিবার থেকেই সেখানে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করার জন্য চিঠিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল