কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সফল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। ঈদের রাত সাড়ে ৮টার মধ্যে প্রায় ১৩ হাজার টন বর্জ্য অপসারণ করা হয়েছে। আর রাত ১২ টার মধ্যে ১৮ হাজার টন বর্জ্য অপসারণ করার উদ্যোগ নিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার রাত ৯টায় নগর ভবনের শীতলক্ষ্যা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য দেন। এ ছাড়া সিটি কর্পোরেশন এলাকার অস্থায়ী পশুর হাটগুলোর প্রায় ৬৫ শতাংশ বর্জ্য ইতোমধ্যেই অপসারণ করা হয়ে গেছে।
এসব বিষয়ে ডিএসসিসি প্রশাসক সংবাদ সম্মেলনে বলেন, ডিএসসিসি এলাকায় প্রথম দিনে মোট ১ লাখ ১৮ হাজার ৭৮৯টি কোরবানির পশু জবাই করা হয়েছে। ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত মোট ১২ হাজার ৬৮৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। চলমান কার্যক্রমের ধারা অনুযায়ী আজ রাত ১২টার মধ্যেই অপসারণকৃত বর্জ্যের পরিমাণ ১৮ হাজার টন অতিক্রম করবে বলে আশা করা যাচ্ছে।
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, কর্পোরেশনের মোট ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডকে ইতোমধ্যে শতভাগ বর্জ্যমুক্ত করা হয়েছে। অবশিষ্ট ৪টি ওয়ার্ডের প্রায় ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে বাকি বর্জ্য সরিয়ে নিতে পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সফলভাবে বর্জ্য অপসারণে সার্বিক সহযোগিতার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে ভবিষ্যতেও সবার সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা আশা করেন প্রশাসক।