মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ

মালিবাগে জোড়া ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগ এলাকায় জোড়া ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে মালিবাগ রেলগেট এলাকার ফরচুন শপিং মলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। পরে সেগুলো নিচের সড়কে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে শাহজাহানপুর থানা পুলিশ।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওইদিন প্রথমে জগন্নাথ হল গেট এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর টিএসসি এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটে। ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
ওই ঘটনার পর তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ