শিরোনাম

ধানমন্ডিতে জামায়াতের মিছিল থেকে সাংবাদিককের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ধানমন্ডিতে জামায়াতের মিছিল থেকে সাংবাদিককের ওপর হামলার অভিযোগ
দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের বিরুদ্ধে মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

‎মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে।

আহত মাহফুজুর রহমান দৈনিক সকাল নামক অনলাইন পোর্টালের মাল্টিমিডিয়া ডিজিটাল বিভাগে কর্মরত।

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে বিফ্রিং চলাকালে একজন সিনিয়র সাংবাদিককে কথা বলার জন্য বলা হয়। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেন।

বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানালে জামায়াতের নেতাকর্মী উত্তেজিত হয়ে ওপর হামলা চালান। এ সময় দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। হামলার ঘটনায় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে পাঠান।

‎এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান বলেন, সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমাদের কর্মসূচিতে বহিরাগতরাও ঢুকে গিয়ে এমন কাজ করতে পারে।

/এসবি/