রাজধানীতে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিজেডএন ডেস্ক

রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।
সোমবার (২৪ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে গ্রিন রোডের ১৮৮ নম্বর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান। তিনি বলেন, ধীরেন্দ্র কুমার রায় বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। তার মেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ৯টার দিকে দায়িত্বরত চিকিৎসক ধীরেন্দ্র কুমারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ সকাল সোয়া ১০টার দিকে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে।
পরিবারের বরাতে তিনি আরও বলেন, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। সকালে যখন তিনি কর্মস্থলে যান, তখন তার মেয়ে ঘুমিয়ে ছিলেন। এই সময় ধীরেন্দ্র কুমার রায় গলায় ফাঁস দেন। তিনি ২০২৫ সাল থেকে মানসিক সমস্যাসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
জানা গেছে, তিনি নটরডেম কলেজের শিক্ষক ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বনগ্রাম আবাসিক এলাকায়। পিতা মৃত শুদ্ধন্য কুমার রায়।

নিজ বাসা থেকে স্বামী-স্ত্রী ও ২ সন্তানের লাশ উদ্ধার

-CznNewsLab-19b8d9.jpg)