কদমতলীতে লাইটার কারখানার আগুনে নিহত বেড়ে ৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।
রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৪ এপ্রিল)দুপুর ১টা ১১ মিনিটে ওই কারখানায় আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণকক্ষ। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে ৫জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে, নিহতরা নারী নাকি পুরুষ, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে,অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।