শিরোনাম

২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৫০৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৫০৩
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছবি: সিজেডএন গ্রাফিক্স

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ ও মাদকবিরোধী অভিযানে ৫০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল। একইসঙ্গে গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এসব তথ্য জানান। তিনি বলেন, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এর মধ্যে মিরপুরে সর্বোচ্চ ১২২ জন এবং মতিঝিলে ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া তেজগাঁও বিভাগ ৭৪, উত্তরা ৬৯, ওয়ারী ৪১, গুলশান ৩৮, লালবাগ ৩৫, রমনা ৩৪ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, ৯টি মোবাইল ফোন এবং ২টি পুরাতন মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানকালে অপহৃত একজন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপি।

/জেএইচ/