রাজধানীর ডেমরায় সুইমিংপুলে ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সুইমিংপুলে গোসল করতে নেমে পানিতে ডুবে সাকিব হোসেন (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কোনাপাড়া শামছি স্পোর্টস গ্যালারির সুইমিংপুলে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় বন্ধু ও স্বজনরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিব রাজধানীর কদমতলি দনিয়া বড়বাড়ির বাসিন্দা মো. আরিফ হোসেনের ছেলে। তিনি দনিয়া কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন।
ঢামেক হাসপাতালে মৃতের বন্ধু মো. রিফাত পাটোয়ারী বলেন, সকালে তারা ১৬ জন বন্ধু মিলে ৩ হাজার ২০০ টাকা দিয়ে শামসি স্পোর্টস গ্যালারি ভাড়া নেন। সেখানে সবাই মিলে ফুটবল খেলেন। পরে গ্যালারির সুইমিংপুলে বন্ধুরা মিলে গোসল করতে নামেন। এক পর্যায়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় নিহত সাকিব। এরপর সেখানে থাকা দুজন স্টাফের মাধ্যমে তাকে পানি থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে কোনাপাড়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সাকিবকে মৃত বলে জানান।
সাকিবের বাবা আরিফ হোসেন বলেন, সাকিব তাদের একমাত্র সন্তান ছিল। সকালে বাড়িতে কাউকে কিছু না বলে বেড়িয়ে যা সে। এরপর সাকিবের বন্ধুদের কাছ থেকে জানতে পারি, সে সুইমিংপুলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গেছে।
তিনি আরও বলেন, সাকিব সাঁতার জানতো না। ঘটনার পর তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশ তদন্ত করছে।

রাজধানীতে গ্রেপ্তার ৫১