শিরোনাম

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকার বহুতল ভবনে লাগা আগুন।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন,বনানীর ১২ নম্বর সড়কের বহুতল ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের চেষ্টায় রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ১১ তলায় কাপড়ের গোডাউন রয়েছে। মাগরিবের আজানের পর আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে আগুন কম থাকলেও পরবর্তীতে তা বেড়ে যায়।

তবে কীভাবে আগুন লেগেছে সেই বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

/এসবি/