ধানমন্ডি লেকে ভাসছিলো মরদেহ, ফোন পেয়ে শনাক্ত করলেন স্ত্রী

সিজেডএন ডেস্ক

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি লেকের পাড়ে আবেশ অ্যান্ড রেস্টুরেন্টের ৭ নম্বর শাখার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার এসআই এসএম আব্দুল গফুর। তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ৯৯৯ নম্বরের মাধ্যমে সংবাদ পেয়ে লেকের পানিতে একজনের মরদেহ দেখতে পাই। এরপর স্থানীয়দের সহায়তায় সেটা উদ্ধার করা হয়। তার পকেটে থাকা আইডি কার্ড ও মোবাইল নম্বর থেকে পরিবারের নম্বর পেয়ে যোগাযোগ করে ঘটনাস্থলে আসতে বলা হয়। পরে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন।
স্ত্রী শাহানা জাবিন খান পুলিশকে জানিয়েছেন, তারা রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক এলাকায় থাকেন। জাভেদ আহম্মেদ দীর্ঘদিন বেকার থাকায় আর্থিক সংকটের মুখে পড়ে বিপর্যস্ত ছিলেন।
তবে তিনি কীভাবে লেকে পড়ে এলেন, কীভাবে মারা গেলেন সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৭৪, শতাধিক তেজগাঁওয়ে