চাকরির দাবিতে লাগাতার অবস্থানে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা

নিজস্ব প্রতিবেদক

চাকরির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। এসময় প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশের মাধ্যমে সরকারি পদে বিশেষ নিয়োগের ব্যবস্থা করে শিক্ষিত, বেকার প্রতিবন্ধী গ্রাজুয়েটদের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান তারা।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টা থেকে ‘চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদ’-এর ব্যানারে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের সদস্য সচিব মো. আলিফ বলেন, ‘আমাদের কর্মসংস্থানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।’
আন্দোলনকারীদের অনেকে প্রতীকীভাবে মাথায় কাফনের কাপড় ধারণ করে কর্মসূচিতে অংশ নেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের বেকারত্ব, অনিশ্চয়তা ও বঞ্চনার বিরুদ্ধে দাবি আদায়ে দৃঢ় সংকল্পের প্রতীক হিসেবে তারা এ কর্মসূচি পালন করছেন।
মো. আনোয়ার হোসেন নামে একজন চাকরি প্রত্যাশী বলেন, ‘সকাল ১০টার দিকে আগারগাঁও অভিমুখে সমাজসেবা অধিদপ্তরে যাওয়ার সময় পুলিশ আমাদেরকে বাধা দেয়। এরপরে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছি।’
প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের আহ্বায়ক মো. আলী হোসেন বলেন, ‘আমাদেরও পরিবার-পরিজন নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার এবং স্বাভাবিক জীবন-যাপন করার অধিকার রয়েছে। বছরের পর বছর শিক্ষা জীবন শেষ করেও যখন একজন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট কর্মসংস্থানের সুযোগ পান না, তখন তার জীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে।’
তিনি বলেন, ‘আমরা প্রতিশ্রুতি চাইনা, আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতা ও সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের বাস্তব সমাধান চাই। আমাদের একমাত্র দাবি হচ্ছে কর্মসংস্থান।’
অবস্থান কর্মসূচিতে শতাধিক চাকরিপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

নগদে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ডসহ আছে স্বাস্থ্য বিমা সুবিধা