তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
সিটিজেন ডেস্ক

রাজধানীর তেজগাঁও লিংক রোড এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।
রবিবার (৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক তেজগাঁও লিংক রোডের মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এর ফলে তেজগাঁও থেকে মহাখালী ও উত্তরা অভিমুখী ও বিপরীত দিকের সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন বকেয়া রাখা হয়েছে। একাধিকবার আশ্বাস দেওয়া সত্ত্বেও মালিকপক্ষ পাওনা পরিশোধ না করায় তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
শ্রমিকেরা তেজগাঁও লিংক রোডের মুখ অবরোধ করে স্লোগান দিচ্ছেন, ফলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ডিএমপি ট্রাফিকের মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাসেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে তেজগাঁও লিংক রোড অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ওই সময় সড়কে ডাইভারশন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশের অনুরোধে তারা সরে যান। বর্তমানে তারা সড়ক ছেড়ে কারখানার সামনে অবস্থান করছেন।