শিরোনাম

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৬৫ গাড়ি ডাম্পিং

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৬৫ গাড়ি ডাম্পিং
ডিএমপি

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৮৬৫টি গাড়ি ডাম্পিং এবং ৪৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের বরাতে এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী। তিনি বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার (২০ ও ২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

এর মধ্যে মিরপুর ট্রাফিক বিভাগে ৩৮টি বাস, ৩৯টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ২৮৭টি মোটরসাইকেলসহ মোট ৬১৯টি মামলা করা হয়। রমনা বিভাগে ১৩টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৩৩টি মোটরসাইকেলসহ ১৬৪টি; লালবাগে ১০টি বাস, ১৬টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ১৩৩টি মোটরসাইকেলসহ ২২২টি মামলা হয়েছে। এছাড়া ওয়ারীতে ৩৪টি বাস, ১৫টি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ ১৫৫টি মামলা করা হয়।

আর তেজগাঁও বিভাগে ১৫টি বাস, তিনটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ ২২০টি এবং গুলশান বিভাগে ৩৪টি বাস, ছয়টি ট্রাক, আটটি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ ১৯৭টি মামলা করা হয়েছে।

এডিসি নিয়াজ মেহেদী জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

/জেএইচ/