হাতিরঝিলে ‘শীর্ষ সন্ত্রাসী’ কাইল্যা পলাশ গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাতিরঝিল থানার রামপুরা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তার নাম ইয়াছিন খান পলাশ (৫০)। তিনি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং এলাকায় ‘কাইল্যা পলাশ’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) দুপুর পৌনে ২টার দিকে পশ্চিম রামপুরার রয়েল মিষ্টির দোকানের সামনে তাকে লক্ষ্য করে গুলি করে এক যুবক। এ সময় মাথায় গুলিবিদ্ধ হন পলাশ। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।
হাসপাতালে গুলিবিদ্ধ পলাশ খানের বাসার কাজের ছেলে ইব্রা মিয়া জানান, তাদের বাসা পশ্চিম রামপুরায় এলাকায়। আজ বাসায় মিলাদের ব্যবস্থা ছিল। দুপুরে মক্কি মসজিদে জুম্মার নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন ইয়াছিন খান পলাশ। রামপুরা রয়েল মিষ্টির দোকানের সামনে গেলে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে। এরপর কয়েকজন ওই হামলাকারীকে ধাওয়া দেয়। তবে দৌড়ে গিয়ে একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায় সে। খবর পেয়ে আহত অবস্থায় পলাশকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
তিনি আরও জানান, এলাকার মিজান হত্যা মামলায় ২৫ বছর জেলে ছিল পলাশ। একমাস ৮ দিন আগে জেল থেকে বের হন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকা থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। তার মাথায় দুটি গুলি লেগেছে। বর্তমানে তিনি অপারেশন থিয়েটারে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় পলাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি আরও জানান, পলাশ একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। দীর্ঘদিন কারাভোগের পর কিছুদিন আগে জেল থেকে বের হয়। তবে কারা তাকে গুলি করেছে এবং ঘটনার পেছনের কারণ কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা