ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে। রবিবার (২ আগস্ট) বেলা ২টার দিকে উত্তরখানের রাজাবাড়ি এসটিএস এলাকায় হামলার এ ঘটনা ঘটে।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, এদিন সকালে ডিএনসিসির ৪৬ নম্বর ওয়ার্ডের রাজাবাড়ী এলাকায় অবস্থিত একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার সঙ্গে নেপচুন অ্যাকসেসরিজ গার্মেন্টসের সংশ্লিষ্ট ব্যক্তিরা জড়িত বলে জানা যায়।
এমন ঘটনায় দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএনসিসি প্রশাসক সংসদ সদস্য, স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং পুলিশের অন্যান্য সদস্যরা। এ সময় পরিচ্ছন্নতাকর্মী ও গার্মেন্টস কারখানার মালিকপক্ষের প্রতিনিধিদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ নেয়।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মো. জাকির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বাগ্বিতণ্ডার একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত অবস্থায় ‘ভাড়াটে সন্ত্রাসীরা’ প্রশাসক ও সংসদ সদস্যের ওপর হামলা চালায়। এ হামলায় বেশ কয়েকজন আহত হন।
পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুলিশ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় কারখানার মালিকপক্ষের একজনসহ তিনজনকে আটক করা হয়। পরে ডিএনসিসি প্রশাসক ও সংসদ সদস্য উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে গিয়ে আহত পরিচ্ছন্নতাকর্মীদের খোঁজখবর নেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তরুণদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএনসিসি প্রশাসকের