বাস চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
বাস চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা তাসপিয়া তিশা

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন। বুধবার (সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বসুমতি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসপিয়া তিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখার শিক্ষক ছিলেন।

খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, মেরাদিয়ায় বসুমতি হাসপাতালের সামনে রমজান পরিবহনের একটি বাস তাসপিয়া তিশাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় তিশা পরিবহনের আরেকটি বাস তাকে চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত দুটি বাসই জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

/এমআর/